এক নজরে বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নামঃ++>>>>


এক নজরে বিভিন্ন জেলার বিখ্যাত খাবার ও বস্তুর নামঃ++>>>>
০১) চাঁদপুর —————– ইলিশ
০২) রাজশাহী — ——— আম, রাজশাহী সিল্ক শাড়ী।
০৩) টাঙ্গাইল — ———- চমচম, টাংগাইল শাড়ি।
০৪) দিনাজপুর———— লিচু, কাটারিভোগ চাল, চিড়া, পাপড়
০৫) বগুড়া————— দই
০৬) ঢাকা—————— বেনারসী শাড়ি, বাকরখানি
০৭) কুমিল্লা ————— রসমালাই, খদ্দর (খাদী)
০৮) চট্রগ্রাম————– মেজবান , শুটকি
০৯) খাগড়াছড়ি———- হলুদ
১০) বরিশাল ————- আমড়া
১১) খুলনা —————- সুন্দরবন, সন্দেশ, নারিকেল,গলদা'চিংড়ি
১২) সিলেট — ———— কমলালেবু, চা, সাতকড়ার আচার
১৩) নোয়াখালী———– নারকেল নাড়ু়, ম্যাড়া পিঠা।
১৪) রংপুর —————- তামাক, ইক্ষু
১৫) গাইবান্ধা — ———রসমঞ্জরী
১৬) চাঁপাইনবাবগঞ্জ —– আম, শিবগঞ্জের'চমচম, কলাইয়ের রুটি
১৭) পাবনা — ———– -ঘি, লুঙ্গি, পাগলাগারদ
১৮) সিরাজগঞ্জ — ——- পানিতোয়া, ধানসিড়িঁর দই
১৯) গাজীপুর — ———- কাঁঠাল, পেয়ারা
২০) ময়মনসিংহ— ——- মুক্তা-গাছার মন্ডা
২১) কিশোরগঞ্জ — ——–বালিশ মিষ্টি, নকশি পিঠা
২২) জামালপুর — ———ছানার পোলাও, ছানার পায়েস
২৩) শেরপুর — ———- –ছানার পায়েস, ছানার চপ
২৪) মুন্সীগঞ্জ—————-ভাগ্যকুলের মিষ্টি
২৫) নেত্রকোনা ———– – বালিশ মিষ্টি
২৬) ফরিদপুর — ——— খেজুরের গুড়
২৭) রাজবাড়ী———– — চমচম, খেজুরের গুড়
২৮) মাদারীপুর ———— খেজুর গুড়, রসগোল্লা
২৯) সাতক্ষীরা — ———- সন্দেশ
৩০) বাগেরহাট ————-চিংড়ি, ষাটগম্বুজ মসজিদ, সুপারি
৩১) যশোর — ————- খই, খেজুর গুড়, জামতলার মিষ্টি
৩২) মাগুরা — ————- রসমালাই
৩৩) নড়াইল —————পেড়ো'সন্দেশ, খেজুর
গুড়, খেজুর রস
৩৪) কুষ্টিয়া — ————তিলের খাজা, কুলফি আইসক্রিম
৩৫) মেহেরপুর — ———মিষ্টি সাবিত্রি, রসকদম্ব
৩৬) চুয়াডাঙ্গা ————- পান,তামাক, ভুট্টা
৩৭) ঝালকাঠি ————- লবন, আটা
৩৮) ভোলা —————- নারিকেল, মহিষের দুধের দই
৩৯) ব্রাহ্মণবাড়িয়া———-তালের বড়া, ছানামুখী, রসমালাই
৪০) পিরোজপুর –———–পেয়ারা, নারিকেল, সুপারি, আমড়া
৪১) নরসিংদী—————- সাগর কলা
৪২) মৌলভিবাজার ——— ম্যানেজার স্টোরের রসগোল্লা
৪৩) নওগাঁ — ————– চাল, সন্দেশ
৪৪) মানিকগঞ্জ————– খেজুর গুড়
৪৫) রাঙ্গামাটি ————— আনারস,কাঠাল, কলা
৪৬) কক্সবাজার ———— মিষ্টিপান
৪৭) বান্দরবান————– হিল জুস, তামাক
৪৮) ফেনী—————মহিশের দুধের ঘি, সেগুন কাঠ,খন্ডলের মিষ্টি
৪৯) লক্ষীপুর —————- সুপারি
৫০) নাটোর — ———– কাঁচাগোল্লা।
আপনার জেলার কিছু বাদ পড়ে গেলে কমেন্ডের মধ্যে দিয়ে জানিয়ে দিন......
***************************************

University te চান্স পাওয়া সহ যে কোনো interview বোর্ডে এরকম প্রশ্নের মূখোমূখি হতে হয়।



University te চান্স পাওয়া সহ যে কোনো interview বোর্ডে এরকম প্রশ্নের মূখোমূখি হতে হয়। জেনে নিন.......
১. আধুনিক শিক্ষার জনক?→সক্রেটিস
২. অর্থনীতির জনক কে ?→এডামস্মিথ
৩. আধুনিক অর্থনীতির জনক কে ?→পল
স্যামুয়েলসন
৪. আধুনিক গণতন্ত্রের জনক কে ?→জন
লক
৫. আধুনিক জোর্তিবিজ্ঞানের জনক
কে ? →কোপার্নিকাস
৬. আধুনিক মনোবিজ্ঞানের জনক কে ?
→সিগমুন্ড ফ্রয়েড
৭. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক
কে ? →নিকোলো মেকিয়াভেলী
৮. ইংরেজি নাটকের জনক কে?
শেক্সপিয়র।
৯. ইতিহাসের জনক কে ?→হেরোডোটাস
১০. ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
১১. WWW এর জনক কে ? উত্তরঃ টিম
বার্নাস লি ।
১২. ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
১৩. ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক
কে? উত্তরঃ এলান এমটাজ ।
১৪. উদ্ভিদবিজ্ঞানের জনক কে ?
→থিওফ্রাস্টাস
১৫. এনাটমির জনক কে ?
→আঁদ্রে ভেসালিয়াস
১৬. ক্যালকুলাসের জনক কে ?→নিউটন
১৭. ক্যালকুলাসের জনক কে?
আইজ্যাক নিউটন।
১৮. গণিতশাস্ত্রের জনক কে ?
→আর্কিমিডিস
১৯. চিকিত্সাবিজ্ঞানের জনক কে ?
→হিপোক্রেটিস
২০. জীবাণুবিদ্যার জনক কে ?→লুই
পাস্তুর
২১. জ্যামিতির জনক কে ?→ইউক্লিড
২২. দর্শনশাস্ত্রের জনক কে ?
→সক্রেটিস
২৩. প্রাণিবিজ্ঞানের জনক কে ?
→এরিস্টটল
২৪. বংশগতি বিদ্যার জনক কে? গ্রেগর
জোহান মেন্ডেল
২৫. বংশগতির জনক কে ?→গ্রেগর
মেন্ডেল
২৬. বাংলা উপন্যাসের জনক কে?
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
২৭. বাংলা কবিতার জনক কে?মাইকেল
মধু সূদন দত্ত।
২৮. বাংলা গদ্যের জনক কে? ঈশ্বর
চন্দ্র বিদ্যা সাগর।
২৯. বাংলা নাটকের জনক কে? দীন
বন্ধু মিত্র।
৩০. বিজ্ঞানের জনক কে ?→থেলিস
৩১. বীজগণিতের জনক কে ?→আল-
খাওয়ারিজম
৩২. ভূগোলের জনক কে ?
→ইরাতেস্থিনিস
৩৩. মনোবিজ্ঞানের জনক কে ?
→উইলহেম উন্ড
৩৪. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে ?
→এরিস্টটল
৩৫. রসায়নের জনক কে ?→জাবির
ইবনে হাইয়ান
৩৬. শারীরবিদ্যার জনক কে ?
→উইলিয়াম হার্ভে
৩৭. শরীর বিদ্যার জনক কে? উইলিয়াম
হার্ভে।
৩৮. শ্রেণিবিদ্যার জনক কে ?
→ক্যারোলাস লিনিয়াস
৩৯. শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
ক্যারোলাস লিনিয়াস।
৪০. সামাজিক বিবর্তনবাদের জনক কে?
হার্বাট স্পেন্সর।
৪১. সমাজবিজ্ঞানের জনক কে ?
→অগাস্ট কোত্
৪২. ফেসবুক এর জনক?→ মার্ক
জুকারবার্গ
বি:দ্র:- সময়মতো পড়ার সুবিধার্থে শেয়ার করে নিজের টাইম লাইনে রাখুন।

টেলিফোন তুলে সবাই বলে ‘Hello’, কিন্তু কেন!



Believe it or not -বিশ্বাস কর আর নাই কর
..............>>>>
টেলিফোন তুলে সবাই বলে ‘Hello’, কিন্তু কেন! কেউ কি জানেন এই ‘হ্যালো’ বলার প্রকৃত মানে কি? কোথা থেকে এই ‘হ্যালো’ বলা শুরু!
‘হ্যালো’ একটা মেয়ের নাম। পুরো নাম মার্গারেট হ্যালো ( Margaret Hello)। তিনি আর কেউ নন – বিখ্যাত বিজ্ঞানী আলেক্সান্ডার গ্রাহাম বেল এর গার্ল ফ্রেন্ড। গ্রাহাম বেল হলেন টেলিফোনের আবিস্কারক। আবিস্কারের পর তিনি প্রথম যে কথাটি বলেন তা হচ্ছে – ‘হ্যালো’।
সেই থেকেই ‘হ্যালো’ বলে ফোন কলের প্রচলন শুরু। মানুষ গ্রাহাম বেলকে ভুলে যেতে পারে, কিন্ত তার ভালোবাসার মানুষটিকে নয়। আজও মানুষ ফোনে প্রথম কথায় আবিষ্কারকের প্রথম কথাটি বলে নিজের অজান্তেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে আসছেন! সংগৃহীত

বি:দ্র:- পড়ার সুবিধার্থে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন, এবং আপনার বন্ধুদের জানিয়ে দিন।।

বিশ্বের কিছু জানা-অজানা তথ্য এবং সাধারণ জ্ঞান



জেনে নেই গুরুত্বপূর্ণ কিছু তথ্য....
...........>>>>>
১. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?
উত্তর : #তিস্তা বাধ প্রকল্প।
২. প্রশ্ন : বাংলাদেশে ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কী?
উত্তর : #বিআরআরআই
৩. প্রশ্ন : বিআরআরআই কোথায় অবস্থিত?
উত্তর : #গাজীপুর
৪. প্রশ্ন : বিএডিসি বলতে কী বোঝায়?
উত্তর : Bangladesh Agricultural Development Corporation
(বাংলাদেশে কৃষি উন্নয়ন সংস্থা)।
৫. প্রশ্ন : বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমাণ কত?
উত্তর : ০.১৪ একর।
৬. প্রশ্ন : বাংলাদেশ সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানী নিষিদ্ধ করেছে?
উত্তর : এসএসপি।
৭. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালে।
৮. প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে কার্যক্রম শুরু করে?
উত্তর : ১৯৭৩ সালে।
৯. প্রশ্ন : বাংলাদেশের সাথে কয়টি দেশের
সীমান্ত রয়েছে?
উত্তর : ২টি।
১০. প্রশ্ন : গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : ময়মনসিংহ।
১১. প্রশ্ন : বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর : ফরিদপুরে।
১২. প্রশ্ন : বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
উত্তর : দিনাজপুর।
১৩. প্রশ্ন : বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য রাষ্ট্র?
উত্তর : ৩২তম।
১৪. প্রশ্ন : বাংলাদেশের কোন মসজিদকে
ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?
উত্তর : ষাট গম্বুজ মসজিদ।
১৫. প্রশ্ন : বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু
করেন কে?
উত্তর : সম্রাট আকবর।
১৬. প্রশ্ন : কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি
কে?
উত্তর : হামিদুর রহমান।
১৭.প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তর দ্বীপের নাম কি?
উত্তর : ভোলা।
১৮.প্রশ্ন : বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা কোনটি?
উত্তর : ভোলা।
১৯.প্রশ্ন :বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? উত্তর : সেন্টমার্টিন।
২০.প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
উত্তর : ৮ বর্গ কিলোমিটার।
২১.প্রশ্ন : সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
উত্তর : নারিকেল জিঞ্জিরা।
২২.প্রশ্ন : ছেঁড়া দ্বীপের আয়তন কত?
উত্তর : ৩ কিলো মিটার।
২৩.প্রশ্ন : নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর : নোয়াখালী।
২৪.প্রশ্ন : নিঝুম দ্বীপের পুরনো নাম কি?
উত্তর : বাউলার চর।
২৫.প্রশ্ন : পর্তুগীজরা কোন দ্বীপে বসবাস করত?
উত্তর : ভোলার মনপুরা দ্বীপে।
২৬.প্রশ্ন : বাংলাদেশ ক্রিকেট কন্ট্রেল বোর্ড (বিসিবি) গঠিত হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়।
২৭.প্রশ্ন : বাংলাদেশ কবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সহযোগী সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৭ সালে।
২৮.প্রশ্ন:বাংলাদেশ রেলওয়ে কয়টি ভাগে বিভক্ত?
উঃ ২টি।
-
২৯.প্রশ্ন :বাংলাদেশে রেলপথ অাছে কত প্রকার?
উঃ ৩ প্রকার।
-
৩০.প্রশ্ন :নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উঃ ৬.১৫ কিমি।
৩১.প্রশ্ন :যমুনা সেতুর দৈর্ঘ্য কত?
উঃ ৪.৮ কিমি।
-
৩২.প্রশ্ন :প্রথম পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে কোথায়?
উঃ মাওয়া-জাজিরা পয়েন্টে।
১, বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্না
আছে?
উ, #হিমছড়ি
-
২, বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্না
আছে?
উ, #সীতাকুন্ড
-
৩, বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার
নাম কি?
উ, #bdnews 24 . com
-
৪, দেশের দ্বিতীয় মেরিন একাডেমী কোথায়?
উ, #পাবনা
-
৫, বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উ, ৫৭ টি
-
৬, বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে status লাভ করে
কখন?
উ, ১৯৯৭ সালে
-
৭, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোনটি
কে?
উ, চট্টগ্রাম
-
৮, VAT দিবস কবে?
উ, ১০ জুলাই
-
৯, বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি ?
উ, চলন বিল
-
১০, বাংলাদেশের সাথে ভারত ও মায়নমারের
সংযোগ রয়েছে কোথায়?
উ, রাঙ্গামাটি
-
১১, পদ্মা নদীর অপর নাম কি?
উ, কীর্তিনাশা
-
১৩, বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের
নাম কি?
উ, জীবন তরী
-
১৪, বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি?
উ, তিতাস
-
১৫, KAFCO কোথায় অবস্থিত?
উ, চট্টগ্রাম
১৬,কোন খাদ্য পচন ধরে না?
#মধু
১৭, ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
#রংপুর ।
১৮, ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কয়টি?
-৮১ টি।
১৯,বাংলাদেশ থেকে সব চেয়ে বেশি ঔষধ
রপ্তানি হয় কোন দেশে?
-ব্রাজিল।
২০, ২০১৫ সালে বিশ্বকাপে ম্যান অব দ্য
টুর্নামেন্ট কে হয়?
-মিচেল স্টার্ক
২১,এগার দফা আন্দোলন কখন হয়েছিলো?
-১৯৬৯ সালে।
২২,শুক্র গ্রহের অপর নাম কি?
-শুকতারা বা সন্ধ্যাতারা।
২৩, ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো?
-বংশী ও শীতলক্ষ্যা
২৩, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
-আবুল আহসান।
২৪, ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে?
-ইংল্যান্ডে
২৫, টাচ স্ক্রিন মোবাইল সেট উদ্ভাবন করে কে?
-স্টিভ জবস
২৬,বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?
-কার্বন-ডাই-অক্সাইড,CFC,N2O মিথেন নাইট্রোস
অক্সাইড।
২৭, বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
--অালালের ঘরের দুলাল
১।প্রশ্ন :- আরবের দুঃখ কোন দেশকে বলা হয়?
উ:- ফিলিস্তিন কে।
২।প্রশ্ন :-আফগানিস্তান অর্থ কী?
উ:-আফগানদের দেশ।
৩।প্রশ্ন :-শাহান শাহ অর্থ কী?
উ:-রাজার রাজা।
৪।প্রশ্ন :-১ম বিশ্বযুদ্ধ কতো সালে হয়?
উ:-১৯১৪ সালের ২৮ জুলাই।
৫।প্রশ্ন :-১ম বিশ্বযুদ্ধ বন্ধ হয় কতো সালে?
উ:-১৯১৮ সালের ১১ অক্টোবর।
৬।প্রশ্ন :-২য় বিশ্বযুদ্ধ কতো সালে হয়?
উ:-১৯৩৯ সালে।
৭।প্রশ্ন :-ইরানের প্রাচীন নাম কি?
উ:-পারস্য
৮।প্রশ্ন :-শাহনামা কে রচনা করেন?
উ:-ফেরদৌসী
৯।প্রশ্ন :-তুর্কি জাতির প্রতিষ্ঠাতা কে?
উ:-মোস্তফা কামাল পাশা
১০।প্রশ্ন :-কানুন শব্দের অর্থ কী?
উ:-আইন
১১।প্রশ্ন :-ইরান-ইরাক যুদ্ধের মূল কারন কী ছিলো?
উ:-সীমান্ত সমস্যা।
১২।প্রশ্ন :-আফগানিস্তানে কাদের তালেবান বলা হয়?
উ:-আফগানিস্তানে ইসলামী ছাত্র সংগঠনের মিলিশিয়া বাহিনীকে।
১৩।প্রশ্ন :-আফগানিস্তানের মোট প্রদেশের সংখ্যা কতো?
উ:-৩৪ টি।
১৪।প্রশ্ন :-সৌদি আরবের প্রদেশের সংখ্যা কতো?
উ:-১৩টি।
১৫।প্রশ্ন :-ইসলামের মূল কেন্দ্রবিন্দু কোনটি?
উ:-সৌদি আরব।
১৬।প্রশ্ন :-ইরাকের প্রদেশের সংখ্যা কতো?
উ:-১৮ টি।
১৭।প্রশ্ন :-ইরাকের রাজধানীরর নাম কী?
উ:-বাগদাদ।
১৮।প্রশ্ন :-কতো সালে সাদ্দাম হোসেনের ফাঁসির ঘোষণা করা হয়?
উ:- ২০০৬ সালের ৫ নভেম্বর।
১৯।প্রশ্ন :-কাতারের রাজধানীর নাম কী?
উ:-দোহা।
২০।প্রশ্ন :-পানিপথের ১ম যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৫২৬ সালে।
২১।প্রশ্ন :-পানিপথের ২য় যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৫৫৬ সালে।
২২।প্রশ্ন :- পানিপথের ৩য় যুদ্ধ কতো সালে হয়?
উ:-১৭৬১ সালে।
২৩।প্রশ্ন :-ইতিহাসের জনক কে?
উ:-হেরোডোটাস।
২৪।কে সর্বপ্রথম হিজরী সনের প্রবর্তন করেন?
উ:-হযরত ওমর (রা)।
২৫।বিশ্বের প্রথম লিখিত শাসনতন্ত্র কোনটি?
উ:-মদিনা সনদ।
বি:দ্র:-পোষ্টটি আপনার সময়মত পড়ার জন্য শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।

কে কিসের জনক??


জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল
প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল
উদ্ভিদ বিজ্ঞানের জনক : থিওফ্রাসটাস
রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়্যান
পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোৎ
হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি
চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা
দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস
ইতিহাসের জনক : হেরোডোটাস
ভূগোলের জনক : ইরাটস থেনিস
রাষ্ট্রবিজ্ঞানে র জনক : এরিস্টটল
অর্থনীতির জনক : এডাম স্মিথ
অংকের জনক : আর্কিমিডিস
বিজ্ঞানের জনক : থ্যালিস
মেডিসিনের জনক : হিপোক্রটিস
জ্যামিতির জনক : ইউক্লিড
বীজ গণিতের জনক : আল-খাওয়াজমী
জীবাণু বিদ্যার জনক : লুই পাস্তুর
বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন
সনেটের জনক : পের্ত্রাক
সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট স্পেন্সর
বংশগতি বিদ্যার জনক : গ্রেডার জোহান মেনডেন
শ্রেণীকরণ বিদ্যার জনক : করোলাস লিনিয়াস
শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে
ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন
বাংলা গদ্যের জনক : ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর
বাংলা উপন্যাসের জনক : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা নাটকের জনক : দীন বন্ধু মিত্র
বাংলা সনেটের জনক : মাইকেল মধু সুদন দত্ত
ইংরেজী কবিতার জনক : খিউ ফ্রে চসার
মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড
বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম
বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন
বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর
আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন
আধুনিক গণতন্ত্রের জনক : জন লক
আধুনিক অর্থনীতির জনক :পাল স্যমুয়েলসন
আধুনিক বিজ্ঞানের জনক : রাজার বেকন
ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র

কিভাবে মাউস দিয়ে কি বোর্ড ব্যবহার করা যায় ? (How to Use On Screen Keyboard ?)


ধরুন আপনি Facebook এ লগ ইন করছেন , পাসওয়ার্ড অর্ধেক লিখতেই কি বোর্ড Hang হয়ে গেল ,মানে কাজ করা বন্ধ 
করে দিলো. এরকম পরিস্তিতিতে কি করবেন ?. সমাধানটা সহজ......

যেকোনো কারণে কি বোর্ড কাজ না করলে খুব সহজেই আপনি "অন স্ক্রিন কি বোর্ড  " দিয়ে কাজটা সেরে ফেলতে পারেন . এক্ষেত্রে সাহায্য নিতে হবে মাউসএর . কিভাবে করবেন জানতে হলে নিচের ধাপগুলো অনুস্বরণ করুন .

১// প্রথমে Start মেনু থেকে All Programs ক্লিক করুন .

২// Accessories এ ক্লিক করে Ease of Access ক্লিক করুন .


  ৩// এবার On-Screen Keyboard ক্লিক করুন .

৪// কম্পিউটার স্ক্রীনে কি বোর্ড চলে আসবে , মাউস ক্লিক করে  আপনি আপনার পছন্দ মত ওয়ার্ড টাইপ করতে পারেন .

আগামী মাসে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬ ঢাকায় অনুষ্ঠিত হবে -




দেশের সর্ববৃহৎ ডিজিটাল প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ আগামী ১৯ থেকে ২১ অক্টোবর রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে।

প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও অর্জন এবং আইসিটি জ্ঞান ও ধারণা বিনিময়ই এ প্রদশর্নীর উদ্দেশ্য।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের নেতৃত্বাধীন এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির এক বৈঠক আজ অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বৈঠকে প্রদর্শনীর বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, এ প্রদর্শনীতে গত সাত বছরে আইসিটি খাতে দেশের অর্জিত অগ্রগতি তুলে ধরা হবে এবং এ সেক্টরের উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হবে।

বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রেলমন্ত্রী এম মুজিবুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বসুন্ধরায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দেশের আইসিটি খাতের এই বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ সচিবালয়ের সচিব মোহাম্মদ এনামুল কবির সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ সফট্ওয়ার ও তথ্য সেবা অ্যাসোসিয়েশন (ব্যাসিস) এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-২আই কর্মসূচির সহযোগিতায় আইসিটি বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে বিগত বছরগুলোর ন্যায় এ বছরও আইসিটি খাতে বাংলাদেশের অগ্রগতি এবং আইসিটি সংক্রান্ত ধারণার অবাধ প্রবাহের একক প্লাটফর্ম গড়ে তোলাই হবে এ প্রদর্শনীর উদ্দেশ্য।

ডিজিটাল ওয়াল্ডের (প্রশিক্ষণ) পরিচালক কবির বলেন, তিন দিনব্যাপী এ মেগা ইভেন্টে সেমিনারসহ, আইটি ক্যারিয়ার মেলা, সফট্ এক্সপো, ই- গর্ভনেন্স এক্সপো, মোবাইল ইনোভেশন এক্সপো, ই- কমার্স ও বিজনেস প্রসেস আইট সোর্সিং (বিপিও) কর্মসূচি থাকবে।

তিনি আরো বলেন, এ ইভেন্ট চলাকালে কর্পোরেট, ইনিস্টিটিউশনাল এবং ব্যক্তি পযার্য়ের ক্রেতাসহ প্রায় তিন লাখের বেশি ভিজিটর হবে বলে ধারণা করা হচ্ছে।

পলিসি মেকার এবং সিনিয়র সরকারি কর্মকর্তাগণ, শিল্প নেতারা, সুশীল সমাজের প্রতিনিধিরা, বিনিয়োগকারী এবং মাল্টিন্যাশনাল সফট্ওয়ার ভেন্ডার এ ইভেন্টে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, মাল্টিন্যাশনাল, স্থানীয় কোম্পানি এবং আইসিটি বাস্তবায়নকারী সরকারি বিভাগ ও সংস্থা এবং ই-গভর্নেন্সের পাশাপাশি আইসিটি কোম্পানি, ইন্টারন্যাশনাল আইসিটি অ্যাসোসিয়েশন, স্থানীয় সফট্ওয়ার ডেভলোপমেন্ট ফার্ম এবং ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সির প্রতিনিধিগণ এতে যোগ দেবেন।

কবির আরো বলেন, বিখ্যাত আইটি প্রশিক্ষণ ইনিস্টিটিউ এবং বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি মেম্বর ও শিক্ষার্থীরাও এ মেলায় অংশ নেবে।