কম্পিউটার কেন এবং কিভাবে Hang হয়


→ কম্পিউটারের প্রসেসরের মান বা কাজের তুলনায় স্পীড কম হলে ।
→ কম্পিউটার র‌্যামের তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ কম কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।
→ কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে
→ যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা check করেন এটা স্পীডে গুরছে কিনা।
→ hard diskএ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।
→ অপারেটং সিস্টেমে ত্রুটি থাকলে মানে…কোনো সিস্টেম ফাইল file delete হয়ে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
→ কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে।
এই কারণেই কম্পিউটারে বেশী Hangহয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়। কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।
→ হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।
→ কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবন - (৩য় তলা),(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.uit.com.bdwww.uttarainfotech.com

আউটসোর্সিং করার জন্য জনপ্রিয় ১০টি সাইড




১. https://www.upwork.com/
২. http://www.toptal.com/
৩. http://www.guru.com/
৪. https://99designs.com/
৫. www.freelancer.com
৬. www.vworker.com
 ৭. www.scriptlance.com
  ৮. www.peopleperhour.com
  ৯. www.getacoder.com
 ১০. jobs.freelancerswitch.com

আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবন - (৩য় তলা),(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.uit.com.bdwww.uttarainfotech.com


কম্পিউটারকে কি ভাবে গতিশীল করা যাবে




১> GO “ RUN “ – tree লিখে এন্টার করুন।
২> GO “ RUN “ – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
৩> GO “ RUN “ – temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৪> GO “ RUN “ – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।
আমাদের অফিসের ঠিকানা:
৮৭, বিএনএস সেন্টার,৬ষ্ঠ তলা (রুম নং# ৬১০/এ, এবং ৬১৪),সেক্টর # ০৭, উত্তরা, ঢাকা-১২৩০।হ্যালো : ০১৬১১ ৯০০ ৯৩৩
অথবা
নন্দী ভবন - (৩য় তলা),(ইসলামী ব্যাংক সংলগ্ন, গাজীপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর পাশের বিল্ডিং),চন্দনা চৌরাস্তা, জয়দেবপুর, গাজীপুর।হ্যালো : ০১৯৭৩ ৯০০ ৯৩৩বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.uit.com.bdwww.uttarainfotech.com

ট্যাগ অপশন বন্ধ করার উপায়




ফেসবুকে ট্যাগ বন্ধ করার কোন সিস্টেম আপাতত নেই। তবে আপনি যা করতে পারেন, তা হলো আপনার ফেসবুকের Settings -> Timeline & Tagging option এ যান। সেখানে Review tags people add to your own posts before the tags appear on Facebook? এর পাশের edit বাটনে ক্লিক করুন। এবং এটা enable করে দিন। এখন আপনাকে কেউ কোন পোস্ট ট্যাগ করলেও সেটা আপনার টাইমলাইনে ততক্ষণ দেখা যাবে না, যতক্ষণ আপনি সেই ট্যাগটি approve না করছেন। তবে হ্যাঁ, সেটা ফেসবুকের অন্য জায়গায় দেখা যাবে।
এরপর আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হচ্ছে আগের অপশন এর নিচে দেখুন আরেকটি অপশন আছে। When you're tagged in a post, who do you want to add to the audience if they aren't already in it? এর পাশে edit বাটনে ক্লিক করে আপনার পছন্দমত অপশন সিলেক্ট করে দিন। আপনাকে কেউ কোন পোস্টে ট্যাগ করলে কারা কারা সে পোস্টটি দেখতে পাবে এখান থেকে আপনি তা ঠিক করে দিতে পারবেন।

থ্রিজি স্পিডে বাংলাদেশ ৮৪তম



৩য় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক আছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের থ্রিজি স্পিডের অবস্থা নিতান্তই শোচনীয়। বাংলাদেশে থ্রিজির গড় স্পিড প্রতি সেকেন্ডে ৩ দশমিক ৭৫ এমবিপিএস, যা বিশ্বের ৯৫টি দেশের মধ্যে ৮৪তম স্পিড। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ওপেনসিগন্যালের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি আগস্টে প্রকাশিত ‘গ্লোবাল স্টেট অব মোবাইল নেটওয়ার্ক’ শীর্ষক প্রতিবেদনটিতে ৪টি ক্যাটাগরির ভিত্তিতে থ্রিজি দেশগুলোর র‌্যাংকিং করা হয়েছে। এগুলো হলো— থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের প্রাপ্যতা, প্রদত্ত সার্বিক স্পিড, স্পিডের বিপরীতে ওয়াইফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার সময়সীমা ও সহজলভ্যতা।
গবেষণায় দেখা গেছে, ৪১ দশমিক ৩৪ এমবিপিএস গতি নিয়ে দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে সেরা থ্রিজি দেশে পরিণত হয়েছে। অন্যদিকে ২ দশমিক ১৭ এমবিপিএস গতি নিয়ে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে কমগতির থ্রিজি দেশের সারিতে রয়েছে।
এদিকে শ্রীলঙ্কায় গড় থ্রিজির স্পিড ৪ দশমিক ২৮ এমবিপিএস, ভারতে ৫ দশমিক ৩০ এমবিপিএস, পাকিস্তানে ৩ দশমিক ৩৩, ফিলিপিন্সের স্পিড ৩ দশমিক ১৩ ও নেপাল ৩ দশমিক ৭৫ এমবিপিএস।
এদিকে থ্রিজি সার্ভিসের প্রাপ্যতার বিচারে বাংলাদেশ নিকটবর্তী প্রায় সবদেশ থেকেই এগিয়ে আছে। থ্রিজি সেবা পাওয়ার প্রাপ্যতার বিচারে ৬৮ দশমিক ৭১ পয়েন্ট পেয়ে বাংলাদেশের অবস্থান ৮১তম।
অন্যদিকে থ্রিজি প্রাপ্যতার বিচারে ভারতের পয়েন্ট ৫৬ দশমিক ১, পাকিস্তানের ৬৩ দশমিক ৪৭ এবং নেপালের ৫৯ দশমিক ৫০। তবে শ্রীলঙ্কা ৭৮ দশমিক ৪২ পয়েন্ট পেয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে।
ওপেনসিগন্যালের এই প্রতিবেদন থেকে জানা গেছে, বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ২৫ দশমিক ৪৭ ভাগই ওয়াইফাই নেটওয়ার্কে তাদের সময় ব্যয় করে থাকে।

বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি!

স্কুলে ৮০ টাকা বকেয়া ফির জন্য শাস্তি, অপমানে ছাত্রীর আত্মহত্যা


মাত্র ৮০ টাকার জন্য শাস্তি ভোগের অপমান সইতে না পেরে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মধ্য বাগাদী গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীর নাম সাথী আক্তার (১৪)। সে মধ্য বাগাদী গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেন শেখের মেয়ে। সে বাগাদী গণি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী ছিল।
নিহত ছাত্রীর কয়েকজন সহপাঠীর ভাষ্য, তাদের পরীক্ষার নির্ধারিত ফি ৪০০ টাকা। এর মধ্যে সাথী ৩২০ টাকা পরিশোধ করে। বাকি থাকে ৮০ টাকা। এই টাকার জন্য সাথীসহ কয়েকজন শিক্ষার্থীকে রোববার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন রোদের মধ্যে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। পরে অন্য শিক্ষকেরা তাদের শ্রেণিকক্ষে নিয়ে যান।
সাথীর মা শায়লা বেগম বলেন, সোমবার সকালে সাথী বিদ্যালয়ে যাওয়ার আগে তার কাছে পরীক্ষার ফি পরিশোধ করার জন্য ৮০ টাকা চায়। তিনি বাড়ির অন্যদের কাছে টাকা জোগাড় করার জন্য যান। তখন সাথী বিদ্যালয়ে না গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তার ছোট মেয়ে তা দেখতে পেয়ে চিৎকার করে। এ সময় তিনি দ্রুত ঘরে ঢুকে সাথীকে নিচে নামান। তবে মেয়ে আর তখন বেঁচে ছিল না।
বাবা দেলোয়ার হোসেনের দাবি, স্কুলের টাকা পরিশোধ করতে না পারায় শাস্তি ভোগের অপমানেই তার মেয়ে আত্মহত্যা করেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সাথীর আত্মহত্যার খবর শুনে গ্রামের বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন। এ সময় সব শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে যায়। শিক্ষকসহ অন্যরা পালিয়ে যান। বর্তমানে বিদ্যালয়টি তালাবদ্ধ।
শিক্ষার্থী লাঞ্ছনার বিষয়ে বক্তব্য জানার জন্য সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রধান শিক্ষক কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তিনি হজের কাজে ঢাকায় ব্যস্ত। ঘটনা সত্য হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা ঘটনা সম্পর্কে জেনেছেন। সাথীর মা-বাবার অভিযোগ, স্কুলের ফির টাকা পরিশোধ করতে না পারায় শিক্ষকের লাঞ্ছনায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এ বিষয়টি তদন্ত করে দেখছে।
সাথীর মৃত্যুর খবর শুনে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাথী আক্তার কী কারণে আত্মহত্যা করেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি।